ঐতিহ্যের স্বাদ, আধুনিকতায় অনন্য!

প্রাচীন বাংলার 'হালুইকর'-দের নিখুঁত কারিগরি আর আধুনিক সেরা উপকরণের মেলবন্ধনে তৈরি আমাদের প্রতিটি মিষ্টি ও বেকারি আইটেম। শেকড়ের স্বাদ আর সেরা কোয়ালিটির নিশ্চয়তা নিয়ে আমরা আছি আপনার প্রতিদিনের আয়োজনে।

অর্ডার করুন ঘরে বসেই

আপনার পছন্দ অনুয়ায়ি কেক অর্ডার করুন ঘরে বসেই!

আমাদের সেরা সুস্বাদু খাবার

উন্নত মান ও অতুলনীয় স্বাদের নিশ্চয়তায় “হালুইকর” আপনার সেবায় নিয়োজিত। আমাদের সংগ্রহে রয়েছে হরেক রকমের মিষ্টি, কাস্টমাইজড কেক এবং স্বাস্থ্যসম্মত বেকারি পণ্য। গুণমান ও আভিজাত্যের মিশেলে তৈরি আমাদের আইটেমগুলো আপনার প্রতিটি মুহূর্তকে করবে স্মরণীয়।

আমাদের সম্পর্কে

হালুইকর আসলে কী?

হালুইকর শব্দটা শুনলেই প্রথমেই আপনার মাথায় হয়তো হালুয়া শব্দটা আসতে পারে। সত্যি বলতে হালুইকর ব্যাপারটা আসলে হালুয়া বা মিষ্টি টাইপের খাবারের সাথেই সম্পর্কিত। মূলত প্রাচীন বাংলায় যারা মিষ্টিজাতীয় খাবার বানাতো ও বিক্রি করতো, তাদের হালুইকর বলা হতো। আমরা চেষ্টা করেছি এই চেইন শপটির মাধ্যমে বাংলার প্রাচীন ঐতিহ্যের স্বাদ দিতে, সাথে আধুনিক যুগের সেরা বেকারি ও পেস্ট্রি আইটেমের সর্বোচ্চ মান ও স্বাদ নিশ্চিত করতে ত্রুটি রাখেনি হালুইকর।

​আপনার দৈনন্দিন প্রয়োজন ও আয়োজনের সেরা মান ও স্বাদ নিশ্চিত করতে হালুইকর টিম কাজ করছে দেশের বিভিন্ন প্রান্তে থাকা প্রান্তিক খামারিদের সাথে। নির্ভেজাল কাঁচামাল ও ফ্রেশ খাবারের স্বাদ নিশ্চিত করতেই আমাদের এত হৈচৈ। হালুইকর চায় জিভের স্বাদ ও কোয়ালিটির পাশাপাশি আপনার মানসিক তৃপ্তি নিশ্চিত করতে, যে তৃপ্তি প্রতিটি বাঙালীর হৃদয়ে আসে বাংলার ঐতিহ্য ও শেকড়ের ছোঁয়াতে।

হালুইকরের বিশেষ কার্ড

হালুইকরের প্রতিটি স্বাদের সাথে যেন আপনি বাড়তি সুবিধা পান, সেজন্য আমরা নিয়ে এসেছি বিশেষ কার্ড। নিয়মিত কেনাকাটায় বিশেষ ছাড় পেতে আজই এপ্লাই করুন আপনার পছন্দের কার্ডের জন্য!

আমাদের বিশেষ কার্ডসমূহঃ

দয়া করে একটি সঠিক নাম্বার লিখুন!
View more our schedule

সম্মানিত গ্রাহকদের মতামত

হালুইকরের মিষ্টি ও বেকারি আইটেম নিয়ে আমাদের সম্মানিত গ্রাহকদের ভালোবাসা ও সুন্দর অভিজ্ঞতাগুলো এখানে তুলে ধরা হলো।

তন্ময়
তন্ময়

ডেমরার খাওন দাওন গ্রুপ থেকে

স্বাদে হালুইকর যে কাউরে নিয়ে কম্পিটিশনে দাড়াতে পারবে। বার্থডে কেকগুলোতে রেড ভেলবেট আর চকলেটের স্বাদ একদম সেরা।

সাইফুল্লাহ সিফাত
সাইফুল্লাহ সিফাত

ডেমরার খাওন দাওন গ্রুপ থেকে

হালুইকরের রসমালাইটা অল্প মিষ্টি আর মালাইটা ঘন স্বর এর মতো। এলাকায় যারা সেরা রসমালাই খুঁজছেন, তাদের জন্য হালুইকরই সেরা জায়গা।

হাসান মাহমুদ
হাসান মাহমুদ

ডেমরার খাওন দাওন গ্রুপ থেকে

সাধ্যের মধ্যে সেরা স্বাদের মিষ্টির সমাহার হালুইকর! ২০-২৫ টাকায় এমন পেট ভরে রসগোল্লা খাওয়ার সুযোগ হাতছাড়া করার মতো নয়।

খোকন চৌধুরী
খোকন চৌধুরী

ডেমরার খাওন দাওন গ্রুপ থেকে

হালুইকরের তাজা ফ্রেশ কেক চামচ দিয়ে খাওয়ার যে অনুভূতি, তা অন্যরকম কম্ফোর্টের।

আমাদের বিশেষ অফারসমূহ

প্রিয় স্বাদের খাবারে বাড়তি সুবিধা পেতে চোখ রাখুন আমাদের অফার সেকশনে। বর্তমানের সেরা ডিসকাউন্ট এবং আগামী দিনের সব চমকপ্রদ ডিলগুলো জানতে নিচে ক্লিক করুন।

আমাদের ব্লগ

মিষ্টি, কেক ও বেকারি জগতের নতুন নতুন আপডেট এবং আমাদের অভিজ্ঞতার গল্পগুলো দেখুন।